Paragraph 34

Paragraph 34

“এক মতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন। তাঁদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যাই। তাঁরা যাই ডুব দিয়েছেন—একেবারে গোলক দর্শন। আবার তারপর অখণ্ড জ্যোতিঃ দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণরে ও সব আর দেখতে চাই না—এখন তোর সেই মানুষরূপ দেখবো। তোকে কোলে করবো, খাওয়াবো।

In plain words

"According to one view, Yasoda and the other gopis had been worshippers of the formless in an earlier birth. That had not satisfied them. So in the lila of Vrindavan their joy was all in Sri Krishna. One day Sri Krishna said, 'I shall show you your eternal abode. Come, let us go and bathe in the Jamuna.' No sooner had they dived than they saw Goloka itself. And after that they saw the undivided Light. Then Yasoda said, 'Krishna, I don't want to see all that any more. Now let me see you in your human form. I shall take you on my lap and feed you.'