Paragraph 4

Paragraph 4

আজ রবিবার, ৯ই মার্চ, ১৮৮৪ খৃষ্টাব্দ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন; মণিলাল মল্লিক, সিঁথীর মহেন্দ্র কবিরাজ, বলরাম, মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরী (গুপ্ত), শিবচন্দ্র প্রভৃতি। এখনও গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু’ একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাঁহাকে দেখেন নাই।

In plain words

Today is Sunday, the ninth of March, 1884. Sri Ramakrishna is sitting in the temple at Dakshineswar with a good many devotees: Manilal Mallick, Mahendra Kaviraj of Sinthi, Balaram, M., Bhavanath, Rakhal, Latu, Harish, Kishori (Gupta), Sivachandra and others. Girish, Kali, Subodh and the rest have not yet come to gather round him. Sarat and Sashi have seen him just once or twice. Purna, the younger Naren and others have not seen him at all.