Paragraph 74
“একমতে, শুধু শব্দ শুনলে কি হ’বে? দূর থেকে শব্দ-কল্লোল শোনা যায়। সেই শব্দ কল্লোল ধ’রে গেলে সমুদ্রে পোঁছান যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তাঁর কাছে পোঁছান যায়। তাঁকেই পরমপদ* বলেছে। ‘আমি’ থাকতে ওরূপ দর্শন হয় না। যেখানে ‘আমি’ও নাই ‘তুমি’ও নাই; একও নাই অনেকও নাই; সেইখানেই এই দর্শন।
In plain words
"According to one school, what is gained by merely hearing the sound? You hear the roar of the waves from far away. If you follow that roar, you reach the sea. Where there is the roar, there is the sea as well. If you go on following the unstruck sound, you reach Brahman, the thing it points to. It is that which is called the supreme abode. While 'I' remains, such a vision does not come. Where there is no 'I' and no 'you', neither the one nor the many: there alone is this vision.