Paragraph 77
“মনে কর সূর্য আর দশটি জলপূর্ণ ঘট রয়েছে, প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে! প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও দশটি প্রতিবিম্ব সূর্য। যদি ৯টা ঘট ভেঙ্গে দেওয়া যায়, তাহলে বাকী থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পোঁছান যায়। জীব (জীবাত্মা) যদি সাধন ভজন করে তা’হলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘটটি ভেঙ্গে দিলে কি আছে মুখে বলা যায় না!
In plain words
"Suppose there is the sun and ten pots full of water, and the sun's reflection can be seen in each pot! At first you see one sun and ten reflected suns. If nine pots are broken, there remain one sun and one reflected sun. Each pot is like a jiva. Holding on and on to the reflected sun, you can get to the real sun. From the individual soul you reach the Supreme Soul. If the jiva (the individual soul) practises sadhana and worship, it can see the Supreme Soul. When the last pot is broken, what remains cannot be told in words!