Paragraph 5
ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন; বেলা ১১টা হইয়াছে। রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে ৺ফলহারিণী কালীপূজা হইয়া গিয়াছে; সেই উৎসব উপলক্ষে নাটমন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে—বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালারা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন।
In plain words
The Master is sitting in that familiar room of his; it is eleven in the morning. Rakhal, M. and other devotees are present in the room. Last night the Phalaharini Kali Puja was held, and for the festival there was a play in the natmandir from the small hours on: the play of Vidya and Sundar. In the morning, when Sri Ramakrishna went to the temple to see the Mother, he heard a little of the play as well. The players have bathed and have now come to see the Master.