Paragraph 40

Paragraph 40

শ্রীরামকৃষ্ণ—প্রমাণ? ঈশ্বরকে দেখা যায়; তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্স-এ (science) ঈশ্বরতত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয়; আর ওটার সঙ্গে এটা মিশালে এই হয়, এই সব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়।

In plain words

Sri Ramakrishna: Proof? God can be seen; if you practise austerity, by His grace you have the vision of God. The rishis realized the Self directly. Through science, the knowledge of God cannot be had; from it you only learn that this mixed with that gives this, and that mixed with this gives that: news of things the senses can grasp.