Paragraph 62

Paragraph 62

শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারাণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘প্রেসিডেন্সী কলেজ’এর সংস্কৃত অধ্যাপকের পুত্র। বাড়িতে বনিবনাও না হওয়াতে শ্যামপুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল। এক্ষণে বয়স ২৯।৩০ হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। ৫৮ বৎসর বয়সে তাঁর শরীর ত্যাগ হইয়াছিল।

In plain words

Sri Ramakrishna had hardly begun to rest when Hari, Narayan, Narendra Bandyopadhyay and others arrived from Calcutta and bowed down before him to the ground. Narendra Bandyopadhyay is the son of the Presidency College's professor of Sanskrit. As he could not get on at home, he has taken separate lodgings in Syampukur and lives there with his wife and children. He is a very simple man. He must now be twenty-nine or thirty. In his last years he lived at Allahabad. He passed away at the age of fifty-eight.