Paragraph 82
যাত্রাওয়ালা—আজ্ঞা, আপনি ভোগের কথা যা বললেন, তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে ত মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তাঁর কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি উঠে ‘ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে’। বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল; আর লোকটাকে খেয়ে ফেল্লে।
In plain words
The player: Sir, what you said about enjoyment is true. If one asks God for enjoyment, one lands in trouble in the end. All kinds of desires and cravings rise in the mind, and not all of them are for one's good. God is the wish-fulfilling tree: whatever you desire and ask of Him will come. Now if it comes into the mind, "He is the wish-fulfilling tree; well, let me see whether a tiger comes": no sooner was the tiger thought of than the tiger came, and it ate the man up.