Paragraph 89
শ্রীরামকৃষ্ণ (বধূদিগের প্রতি)—দেখ, তোমরা শিবপূজা করো। কি করে পূজা করতে হয় ‘নিত্যকর্ম’ বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হ’লে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজান, এই সকল করতে হলে ঐ দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এ সব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে, তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে।
In plain words
Sri Ramakrishna, to the wives: Look, you should worship Siva. There is a book called Nityakarma that tells how the worship is done; read it and learn. If you worship the deity, you will be able to spend a long time in the deity's service. Gathering flowers, grinding sandal paste, scouring the deity's vessels, arranging the deity's refreshments: when you do all these things, the mind will stay on that side. Meanness, anger, jealousy, all these will go. When the two of you talk together, talk only about the deities.