Paragraph 24
ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না—বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা! মা! কখন জড়বৎ—কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনও উন্মাদবৎ বিচরণ করেন। কখনও বালকের ন্যায়—কখনও কামিনী-কাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালবাসেন না। সর্বদাই মা! মা!
In plain words
The Master did no more worship, and no more did he live the life of a householder: his marriage was in name only. Night and day, "Mother! Mother!" Sometimes he was inert, like a wooden doll; sometimes he wandered about like a madman. Sometimes he was like a child, and sometimes he hid at the sight of worldly people attached to woman and gold. He loved nothing but godly people and talk of God. Always "Mother! Mother!"