Paragraph 29
ঠাকুর ‘মা মা’ করিয়া কাঁদিতেন—সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, “মা তোর কথা কেবল শুনব; আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না। তুই বুঝাবি তবে বিশ্বাস করব।” ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা।
In plain words
The Master would weep, crying "Mother, Mother," and he was always talking with the Mother and taking instruction from Her. He used to say, "Mother, I will listen only to You. I know nothing of the scriptures, nor of pandits. I will believe only if You make me understand." The Master knew, and used to say, that She who is the Mother is the Supreme Brahman, the Indivisible Satchidananda.