Paragraph 7

Paragraph 7

কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে। ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাস্য হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনি। সেখানে ঠাকুবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আমকাঠের সিন্দুক, দুই-একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গাস্নান করিতে আসেন, কেহ-কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশগল্প করিতে করিতে তেল মাখেন। যে-সকল সাধু-ফকির, বৈষ্ণব-বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাঁহারাও কেহ-কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখন কখন দেখা যায়, গৈরিকবস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূলহস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিবমন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে, আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, “ওই রাসমণির ঠাকুরবাড়ি”।

In plain words

The Kali temple stands two and a half kos, some five miles, north of Calcutta, right on the Ganges. You step off the boat and climb a broad flight of steps, facing east, to enter the temple garden. The Paramahamsa used to bathe at this ghat. Above the steps is the chandni, a pillared porch where the temple watchmen live. Their string cots, a mango-wood chest and a brass pot or two lie about the porch here and there. When gentlemen from the neighbourhood come to bathe in the Ganges, some of them sit in the chandni rubbing oil on their bodies and chatting at their ease. Some of the sadhus, fakirs and Vaishnava men and women who come hoping to receive prasad at the guest house wait in the chandni until the bell rings for the food offering. Now and then a Bhairavi in ochre cloth sits here with a trident in her hand; when the time comes she too will make her way to the guest house. The chandni stands exactly in the middle of the twelve Siva temples: six of them just to its north and six just to its south. People passing in boats see the twelve temples from afar and say, "There is Rasmani's temple garden."