Paragraph 9
চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টকনির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির। উত্তরদিকে ৺রাধাকান্তের মন্দির। তাহার ঠিক দক্ষিণে মা-কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রীশ্রীরাধাকৃষ্ণ-বিগ্রহ—পশ্চিমাস্য। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দিরতল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে—এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দ্বারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, ক্যামবিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ-পূর্ব কোণে একটি গঙ্গাজলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দিরমধ্যে সিংহাসনারূঢ় শ্রীশ্রীরাধাকৃষ্ণ-বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে প্রথম পূজারীর কার্যে ব্রতী হন—১৮৫৭-৫৮ খ্রীষ্টাব্দ।
In plain words
East of the chandni and the twelve temples lies a paved courtyard of brick. In the middle of the courtyard stand two temples side by side. The temple of Radhakanta stands on the north, and just south of it the temple of Mother Kali. In Radhakanta's temple are the images of Radha and Krishna, facing west. One climbs steps to enter, and the floor is laid with marble. A chandelier hangs in the hall before the shrine; it is not used now, so it is kept wrapped in red cloth. A gatekeeper stands on guard. So that the deity may not suffer in the western sun of the afternoon, canvas screens are provided, and the row of arches along the hall is covered with them. In the south-east corner of the hall stands a great jar of Ganges water. Near the threshold of the shrine, in a vessel, is the holy water from the Lord's feet, for devotees to take when they come and bow to the deity. Within the shrine, enthroned, are Radha and Krishna. It was in this temple that Sri Ramakrishna first took up the work of a priest, in 1857 and 1858.