Paragraph 11
দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী-প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেতকৃষ্ণমর্মরপ্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চবেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব, শব হইয়া দক্ষিণদিকে মস্তক—উত্তরদিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেতপ্রস্তরনির্মিত। তাঁহার হৃদয়োপরি বারাণসী-চেলিপরিহিতা নানাভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্বপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে—বালা, নারিকেল-ফুল, পঁইচে, বাউটি; মধ্যহাতে—তাড়, তাবিজ ও বাজু; তাবিজের ঝাঁপা দোদুল্যমান। গলদেশে—চিক, মুক্তার সাতনর মালা, সোনার বত্রিশ নর, তারাহার ও সুবর্ণনির্মিত মুণ্ডমালা; মাথায়—মুকুট; কানে—কানবালা, কানপাশ, ফুলঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায়—নৎ, নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। কটিদেশে নরকর-মালা, নিমফল ও কোমরপাটা। মন্দির মধ্যে উত্তর-পূর্ব কোণে বিচিত্র শয্যা—মা বিশ্রাম করেন। দেওয়ালের একপার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদীর উপর পদ্মাসনে রূপার গেলাসে জল। তলায় সারি সারি ঘটি; তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতুনির্মিত সিংহ, পূর্বে গোধিকা ও ত্রিশূল। বেদীর অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণশিলা; একপার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতুনির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে। সিন্দুররঞ্জিত, পূজান্তে নানাকুসুমবিভূষিত, পুষ্পমালাশোভিত মঙ্গলঘট। দেওয়ালের একপার্শ্বে জলপূর্ণ তামার ঝারি—মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরের চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎদ্দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদীর চারিকোণে রৌপ্যময় স্তম্ভ। তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ—উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দিরশীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে চারিটি চূড়া, মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং ৺রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন।
In plain words
In the southern temple is a beautiful stone image of Kali. The Mother's name is Bhavatarini, She who carries souls across the sea of the world. The floor of the shrine is laid with white and black marble, and a high altar with steps rises from it. On the altar is a thousand-petalled lotus of silver, and on it lies Siva, as though lifeless, his head to the south and his feet to the north. Siva's figure is carved in white stone. On his heart stands this beautiful three-eyed image of the dark Mother Syama Kali in stone, dressed in Banaras silk and adorned with many ornaments. On Her lotus feet are anklets, gujri and pancham, panjeb and toe rings, with red hibiscus and bel leaves. Women of the west country wear the panjeb; the Paramahamsa longed to see it on Her, so Mathur Babu had it put on. On the Mother's arms are gold bangles, amulets and other ornaments: at the wrist, bala, coconut-flower bracelets, painche and bauti; on the upper arm, tar, amulets and armlets, with the tassels of the amulets swinging. At Her throat a close necklace, a seven-strand string of pearls, a thirty-two-strand chain of gold, a necklace of stars and a garland of heads wrought in gold; on Her head a crown; in Her ears kanbala and kanpash earrings, flower-shaped drops, chaudani studs and little golden fish. In Her nose a nose ring and a pendant. In Her two left hands the three-eyed Mother holds a human head and a sword; Her two right hands make the gestures of granting boons and dispelling fear. Round Her waist a girdle of human hands, nim-fruit ornaments and a waistband. In the north-east corner of the shrine is a richly made bed, where the Mother rests. A whisk of yak tail hangs on one side of the wall; how many times Bhagavan Sri Ramakrishna fanned the Mother with it! On the lotus seat on the altar stands a silver tumbler of water. Below are rows of small pots, among them water for Syama to drink. On the lotus seat, to the west, is a lion cast in eight metals, and to the east an iguana and a trident. At the south-east corner of the altar is a jackal, to the south a bull of black stone, and at the north-east corner a swan. On the steps up to the altar, on a small silver throne, is the Narayana stone; to one side, an image of Sri Ramachandra called Ramlala, cast in eight metals, which the Paramahamsa received from a sannyasi, and a Banesvara Siva. Other deities are there too. The image of the Goddess faces south. Exactly in front of Bhavatarini, that is, just south of the altar, a sacred jar has been installed: smeared with vermilion, decked after worship with many flowers and hung with garlands, the jar of blessing. On one side of the wall is a copper ewer full of water, for the Mother to wash Her face. Above is the canopy of the shrine, and behind the image hangs a fine piece of Banaras cloth. At the four corners of the altar stand silver pillars, and on them a costly canopy that adds to the beauty of the image. The temple has two chambers. Several openings of the hall are secured with strong doors, and a watchman sits by one of them. At the door of the shrine, in a five-part vessel, is the holy water from the Mother's feet. The temple roof is crowned with nine spires: four on the lowest tier, four on the middle tier and one above all. One spire is now broken. In this temple and in the shrine of Radhakanta the Paramahamsa performed worship.