Paragraph 13

Paragraph 13

কালীমন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণদিকে সুন্দর সুবিস্তৃত নাটমন্দির। নাটমন্দিরের উপর শ্রীশ্রীমহাদেব ও নন্দী ও ভৃঙ্গী। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ৺মহাদেবকে হাতজোড় করিয়া প্রণাম করিতেন—যেন তাঁহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাটমন্দিরে উত্তর-দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চস্তম্ভ। তদুপরি ছাদ। স্তম্ভশ্রেণীর পূর্বদিকে ও পশ্চিমদিকে নাটমন্দিরের দুই পক্ষ। পূজার সময়, মহোৎসবকালে, বিশেষতঃ কালীপূজার দিন নাটমন্দিরে যাত্রা হয়। এই নাটমন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু করিয়াছিলেন। এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবীপূজা করিয়াছিলেন।

In plain words

In front of the Kali temple, that is, to its south, is the natmandir, a beautiful and spacious hall for music and worship. On its roof are Mahadeva and his attendants Nandi and Bhringi. Before entering the Mother's shrine, Sri Ramakrishna would bow to Mahadeva with folded hands, as if asking his leave to go in. Two rows of very tall pillars run north and south through the hall, and on them rests the roof. East and west of the colonnade lie the two wings of the hall. At times of worship and on great festivals, above all on the day of Kali Puja, sacred plays are performed here. In this hall Mathur Babu, son-in-law to Rasmani, made a mountain of paddy as an offering at Sri Ramakrishna's word. In this very hall, before everyone, Sri Ramakrishna worshipped the Bhairavi.