Paragraph 21
উঠানের ঠিক উত্তর-পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রীশ্রীপরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিমদিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ। তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা। তাহার পরেই পূতসলিলা সর্বতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা।
In plain words
In the north-west corner of the courtyard, that is, just north of the twelve temples, is the Paramahamsa's room. Right on its west side is a semicircular verandah; there Sri Ramakrishna would turn to the west and gaze at the Ganges. Beyond the verandah is a path, west of that a flower garden, then the embankment, and beyond it the Ganges herself, holy water in which every place of pilgrimage dwells, murmuring as she flows.