Paragraph 30
উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে-পথ সেই পথ ধরিয়া পূর্বদিকে যাইতে যাইতে ডানদিকে একটি বাঁধাঘাটবিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা-কালীর মন্দিরের ঠিক পূর্বদিকে এই পুকুরের একটা বাসনমাজার ঘাট ও উল্লিখিত পথের অনতিদূরে আর একটা ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটা গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটা দেউড়ি—বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দ্বারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দ্বারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দ্বারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচিমিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন।
In plain words
Going east along the path between the courtyard gateway and the kuthi, one finds on the right a lovely pond with a paved ghat. Just east of the Kali temple is a ghat of this pond where the vessels are washed, and not far from the path is another ghat. Near that wayside ghat stands a tree called the Gazi tree. Following the path a little farther east, one comes to another gateway, the main gate leading out of the garden. People from Alambazar and Calcutta come and go by this gate; the people of Dakshineswar come by the back gate. Visitors from Calcutta mostly enter the temple garden by the main gate, and there too a gatekeeper sits on guard. When the Paramahamsa came back from Calcutta late at night, the gatekeeper here would unlock the gate for him. The Paramahamsa would call him, take him into his room and feed him luchis, sweets and other prasad from the temple.