Paragraph 37

Paragraph 37

পরমহংসদেবের ঘরের পূর্বদিকে বরাবর বারান্দা। বারান্দার একভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণমুখো। এ-বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্তসঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখো। এ-বারান্দায় ভক্তেরা তাঁহার কাছে আসিয়া তাঁহার জন্মোৎসব করিতেন, তাঁহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন; আবার তিনি তাঁহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্যসমভিব্যাহারে আসিয়া তাঁহার সঙ্গে কত আলাপ করিয়াছেন; আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন।

In plain words

Along the east side of the Paramahamsa's room runs a verandah. One part of it faces the courtyard, that is, south. On this verandah the Paramahamsa would often sit with devotees and talk of God, or sing kirtan with them. The other half of the east verandah faces north. Here the devotees would come to him and celebrate his birthday and sit with him singing kirtan, and many a time he sat here with them and ate prasad together. On this verandah Sri Keshab Chandra Sen came with his disciples and talked with him at length, and they all sat together merrily eating puffed rice, coconut, luchis and sweets before they left. On this verandah Sri Ramakrishna saw Narendra and went into samadhi.