Paragraph 39
কালীবাড়ি আনন্দনিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্যপূজা, ভোগরাগাদি ও অতিথিসেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন। আবার সৌরভাকুল সুন্দর নানাবর্ণরঞ্জিত কুসুমবিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতনমানুষ অহর্নিশ ঈশ্বরপ্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগরাগিণী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময়। তারপর বেলা নয়টার সময়—যখন পূজা আরম্ভ হয়। তারপর বেলা দ্বিপ্রহরের সময়—তখন ভোগ আরতির পর ঠাকুর-ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে—তখন তাঁহারা বিশ্রামলাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়। অবশেষে রাত নয়টার সময়—যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে।
In plain words
The Kali temple has become an abode of joy. Daily worship of Radhakanta, Bhavatarini and Mahadeva, food offerings, and the service of guests. On one side, the holy sight of the Bhagirathi stretching far away. On the other, a lovely flower garden, heavy with fragrance and bright with blossoms of every colour. And in it, a living man who is drunk with the love of God by day and by night. The Blissful Mother's festival never ends. From the nahabat the ragas sound all day long: once at dawn, at the time of the morning worship; then at nine, when the worship begins; then at midday, when after the food offering and arati the deities go to rest; then again at four, when the nahabat plays while they rise from their rest and wash their faces; then at the evening arati; and last, at nine at night, when after the light night offering the deities are laid to sleep, the nahabat plays once more.