Paragraph 44

Paragraph 44

গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি। মা-কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজী ১৮৮২ খ্রীষ্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েক দিন পরে। শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ্ কুক সঙ্গে ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টীমারে বেড়াইয়াছিলেন—তাহারই কয়েকদিন পরে। সন্ধ্যা হয় হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোশে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝেয় বসিয়া আছেন।

In plain words

The Dakshineswar Kali temple, on the Ganges bank. The temple of Mother Kali. It is spring, March 1882, a few days after the Master's birthday festival. On Thursday the twenty-third of February the Master had gone on a steamer trip with Sri Keshab Sen and Sri Joseph Cook; it is a few days after that. Evening is about to fall. M. arrives at Sri Ramakrishna's room. This is his first meeting with him. He sees a roomful of people sitting silent, drinking in the nectar of his words. The Master is seated on a wooden cot, facing east, his face lit with a smile, speaking of God. The devotees are sitting on the floor.