Paragraph 61
তখন তাঁহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোশের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, “কোথায় থাক, কি কর, বরাহনগরে কি করতে এসেছ” ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন। কিন্তু দেখিতে লাগিলেন যে, ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন, এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে একমনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না; এ-ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন, ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়, কখন কখন তিনি একেবারে বাহ্যশূন্য হন!
In plain words
So they went in, and found no one else in the room. Sri Ramakrishna was sitting alone on the wooden cot. Incense had been burnt, and all the doors were closed. As soon as he entered, M. saluted him with folded palms. When Sri Ramakrishna told them to sit, he and Sidhu sat on the floor. The Master asked, "Where is your home? What is your work? What brings you to Baranagore?" and so on. M. told him all about himself. But he noticed that every so often the Master's mind seemed to go elsewhere. Later he learned that this is called bhava. It was like a man who sits with rod in hand to catch fish: when a fish comes and nibbles the bait and the float bobs, he grips the rod, all alert, and gazes at the float with eyes and mind fixed on it, speaking to no one. The Master's state was just like that. Later M. heard, and saw for himself, that after dusk such a change of mood came over the Master, and sometimes he lost all outward consciousness.