Paragraph 84
শ্রীরামকৃষ্ণ—প্রতাপের ভাই এসেছিল। এখানে কয়দিন ছিল। কাজকর্ম নাই। বলে, আমি এখানে থাকব। শুনলাম, মাগছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে। অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখ দেখি ছেলেপিলে হয়েছে; তাদের কি আবার ও-পাড়ার লোক এসে খাওয়াবে-দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে, মাগছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। আমরা অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম। তবে এখান থেকে যেতে চায়।
In plain words
Sri Ramakrishna: Pratap's brother came and stayed here a few days. He has no work. He says, "I will live here." I heard he has left his wife and children at his father-in-law's, and he has a whole brood of children. I scolded him. I said, "Look here, you have had children; are the people from the other end of the village to come and feed them and bring them up? Aren't you ashamed that someone else is feeding your wife and children, and that you have left them at your father-in-law's?" We scolded him soundly, and I told him to go and look for work. So now he wants to leave.