Paragraph 110

Paragraph 110

শ্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া)—তোমাদের কলকাতার লোকের ওই এক! কেবল লেকচার দেওয়া, আর বুঝিয়ে দেওয়া! আপনাকে কে বোঝায় তার ঠিক নাই! তুমি বুঝাবার কে? যাঁর জগৎ, তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন; জীবজন্তুদের খাবার উপায়, পালন করবার জন্য মা-বাপ করেছেন, মা-বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এ-উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমাপূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না—তাঁকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা কর।

In plain words

Sri Ramakrishna, displeased: That is the one thing with you Calcutta people! Nothing but giving lectures and explaining things! No one knows who will explain things to the explainer! Who are you to explain? He whose world it is will explain. He who made this world, who made the moon and the sun, men and every living creature, who made the means to feed them, who made father and mother to bring them up and gave father and mother their love, He will explain. He has made so many provisions; will He not make this one too? If explaining is needed, He will do it. He is the Indweller of every heart. If there is some mistake in worshipping the clay image, does He not know that it is He who is being called on? He is pleased with that very worship. Why should your head ache over it? You strive for your own knowledge and your own devotion.