Paragraph 121
শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ—ঈশ্বরের ভক্ত বা সাধু, এঁদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয়কাজের ভিতর রাতদিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝেমাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন।
In plain words
Sri Ramakrishna: Always sing the name and the glories of God. And keep holy company: go now and then to God's devotees, to holy men. If you stay day and night in the world, in worldly work, the mind does not turn to God. It is very necessary to go now and then into solitude and think of Him. In the beginning, unless you go into solitude now and then, it is very hard to keep the mind on God.