Paragraph 171

Paragraph 171

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু, গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভাল আছে মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে; আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভাল আছে, মন্দও আছে; সাধু আছে, অসাধুও আছে; সংসারী জীব আছে আবার ভক্ত আছে।

In plain words

Sri Ramakrishna: In God's creation there are all kinds of creatures and plants. Among the beasts are good ones and bad ones; there are fierce beasts like the tiger. Among trees there are some that bear fruit like nectar, and some that bear poison. In the same way, among men there are good and bad, holy and unholy, worldly souls and devotees.