Paragraph 177

Paragraph 177

“যেমন জাল ফেলা হয়েছে পুকুরে। দু-চারটা মাছ এমন সেয়ানা যে, কখনও জালে পড়ে না—এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষুজীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না। দু-চারটা ধপাঙ ধপাঙ করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল! কিন্তু যারা জালে পড়েছে, অধিকাংশই পালাতেও পারে না; আর পালাবার চেষ্টাও করে না। বরং জাল মুখে করে, পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে—মনে করে, আর কোন ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে, জেলে হড় হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল।”

In plain words

"Say a net has been cast into a pond. Two or three fish are so wily that the net never takes them; these stand for the ever-perfect. But many fish are caught. Some of them try to escape; these stand for the seekers after freedom. Not all of them manage it. One or two thrash about and leap out of the net, and the fishermen cry, 'Look, a huge one got away!' But most of those that are in the net can neither get away nor even try. On the contrary, they take the net in their mouths, burrow into the mud at the bottom of the pond and lie there quietly, thinking, 'We are quite safe now, we are fine.' They do not know that the fisherman will drag them up on the bank. These stand for the bound."