Paragraph 203
“কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত—যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে; অতএব এই সাধারণ সিদ্ধান্ত হল যে, মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত—এ-মানুষটার বত্রিশ দাঁত আছে, ও-মানুষটার বত্রিশ দাঁত, আবার যে-কোন মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে। অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে।
In plain words
"But a conclusion reached this way may be wrong, because perhaps, searching on, a white crow may turn up in another land. Another example: wherever there is rain, there was or is a cloud; so we reach the general conclusion that rain comes from clouds. And another: this man has thirty-two teeth, so has that one, every man I see has thirty-two teeth. Therefore all men have thirty-two teeth.