Paragraph 230

Paragraph 230

ঠাকুর এই গান গাহিতেছেন। আবার সেই ‘সমাধি!’ আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির। বসিয়া আছেন—ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসিখুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল। মুখ সহাস্য হইল। ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর ‘রাম রাম’, এই নাম উচ্চারণ করিতেছেন।

In plain words

The Master was singing this song. And again that samadhi! Again the motionless body, the still eyes, the body fixed. He sat like a picture one sees in a photograph. Only a moment ago the devotees had been full of laughter; now all were gazing with fixed eyes at the Master's wonderful state. This was the second time M. had seen samadhi. After a long while the state began to change. The body relaxed. A smile came over his face. The senses began again to do their work. With tears of joy flowing from the corners of his eyes, the Master was repeating the name "Rama, Rama."