Paragraph 4

Paragraph 4

রাত্রি ৮টা-৯টা হইবে। দোলযাত্রা। রাম, মনোমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাঁহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষঃস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন, রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্যজ্ঞানশূন্য। ঠাকুর তাঁহার বুকে হাত দিয়া “শান্ত হও” “শান্ত হও” বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েক দিন পড়িয়াছিলেন।

In plain words

It is about eight or nine in the evening, the time of the Dolayatra. Devotees such as Ram, Manomohan, Rakhal and Nityagopal are gathered round the Master. All of them are wild with joy, singing the name of Hari. Several of the devotees have gone into ecstasy. In Nityagopal's ecstasy his chest has turned red. When all have sat down, M. bows to the Master. He sees that Rakhal is lying down, lost in ecstasy and unconscious of the world. The Master, his hand on Rakhal's chest, is saying, "Be calm." "Be calm." This was Rakhal's first ecstasy. He lives with his father at their house in Calcutta and goes now and then to see the Master. About this time he had studied for a few days at Vidyasagar's school in Syampukur.