Paragraph 11
ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। বলিতেছেন, “মা, সব্বাই বলছে, আমার ঘড়ি ঠিক চলছে। খ্রীষ্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান—সকলেই বলে, আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে। তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রীষ্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে, একবার দেখিও! কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়? আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়? তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও।”
In plain words
The Master is talking with the World-Mother. He is saying, "Mother, everyone is saying, my watch keeps right time. Christians, Brahmos, Hindus, Muslims: all say, my religion is right. But, Mother, no one's watch really keeps right time. Who can understand You truly? But if a man calls on You with longing, then by Your grace he can reach You by any path. Mother, show me once how the Christians call on You in their churches! But, Mother, if I go inside, what will people say? Suppose there's a commotion? And again, what if they won't let me into the Kali temple? Then show me from the church door."