Paragraph 4
ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটীর দ্বিতলায় বৈঠকখানাঘরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্তসঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ ২রা এপ্রিল, রবিবার, ১৮৮২ খ্রীঃ, ২১শে চৈত্র, ১২৮৮, শুক্লা চতুর্দশী; এখন বেলা ১/২টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন; ঠাকুরের ইচ্ছা এ-বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া, তাঁহাকে দর্শন করিয়া ‘কমলকুটির’ নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন; রাম, মনোমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র (সুরেন্দ্রের ভ্রাতা), রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত।
In plain words
Sri Ramakrishna has come to Calcutta today. He is sitting with the devotees in the parlour on the upper floor of Prankrishna Mukherji's house at Syampukur, where he has just taken prasad with them. It is Sunday, the second of April, 1882, the twenty-first of Chaitra, 1288, the fourteenth day of the bright fortnight; the time is about one or two in the afternoon. The Captain lives in the same neighbourhood. The Master means to rest in this house, then go by the Captain's house to see him, and then go to see Keshab Sen at his house, Kamalkutir. He is sitting in Prankrishna's parlour, and among the devotees present are Ram and Manomohan, Kedar, Surendra and his brother Girindra, Rakhal, Balaram and M.