Paragraph 20

Paragraph 20

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের নিয়ম যে, পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে, তার ঝাল লাগবে না? সেজোবাবু বয়সকালে অনেকরকম করেছিল, তাই মৃত্যুর সময় নানারকম অসুখ হল। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুঁদরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে, টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ—এ-সব থেকে সাবধান হতে হয়। দেখ না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল, অশোকবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগল, পাছে সীতার কিছু হয়।

In plain words

Sri Ramakrishna: It is God's law that if you sin you must reap the fruit. If you eat chillies, won't your mouth burn? Sejo Babu did all sorts of things in his youth, and so when he was dying he had all kinds of illnesses. When you are young you hardly notice. At the Kali temple there is a lot of sundari wood for cooking the offerings. When the wood is damp, at first it burns quite well, and you don't notice the water inside. But when the wood has burnt down, all the water comes oozing out at the back, hissing and spluttering, and puts out the fire. So one must beware of lust, anger, greed and the like. Look at Hanuman: in anger he burnt Lanka; then he remembered that Sita was in the Asoka grove, and he began to fret, for fear that something should happen to her.