Paragraph 26
শ্রীরামকৃষ্ণ—অবশ্য পাওয়া যায়। তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। তাঁর কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তাঁর দর্শন হয়। মনটি যেন মাটি-মাখানো লোহার ছুঁচ—ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়; ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপবুদ্ধি, বিষয়বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে—অর্থাৎ ঈশ্বরদর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাঁকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে। সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস; একটু বেড়া না দিলে ফুটপাথের চারাগাছ, ছাগল গরুতে খেয়ে ফেলে।
In plain words
Sri Ramakrishna: Certainly one can. But, as I said, one must keep the company of holy men and pray always. One must weep for Him. When the dirt of the mind is washed away, one sees Him. The mind is an iron needle smeared with clay; God is the lodestone: unless the mud is gone, the needle cannot be drawn to the magnet. Weeping washes the mud off the needle, the mud being lust, anger, greed, the sinful mind and the worldly mind. As soon as the mud is washed off, the magnet will draw the needle; that is, one will see God. Only when the heart is pure is He attained. When a man has fever and his body is full of morbid humours, what good will quinine do? Why shouldn't it be possible in the world? There is that same company of holy men, prayer with tears, living now and then in solitude. Unless you put a little fence round a seedling by the footpath, the goats and cows eat it up.