Paragraph 39
এইরূপ নানাস্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব ২৮শে মার্চ, ১৮৭৫ রবিবার ‘মিরার’ সংবাদপত্রে লিখিয়াছিলেন, “আমরা অল্প দিন হইল, দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাঁহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালকস্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্তস্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয়, সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে, হিন্দুধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগীপুরুষ কিরূপে দেখা যাইতেছে?” ১৮৭৬ জানুয়ারি আবার মাঘোৎসব আসিল, তিনি টাউন হলে বক্তৃতা দিলেন; বিষয়—ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি—(‘Our Faith and Experiences’)—তাহাতেও হিন্দুধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন।
In plain words
In this way, in many places, Sri Ramakrishna gave Keshab Chandra Sen many teachings in the course of conversation. After their first meeting in the garden at Belgharia, Keshab wrote in the Mirror on Sunday, the twenty-eighth of March, 1875: "Not many days ago we saw the Paramahamsa Ramakrishna of Dakshineswar in the garden at Belgharia. We were charmed by his depth, his insight, his childlike nature. He is of a peaceful disposition and a gentle temper, and to look at him one would think him always in yoga. We now feel how much beauty, truth and goodness may be found by searching the deepest regions of the Hindu religion. Otherwise how could one see such a yogi as the Paramahamsa, steeped in the things of God?" In January 1876 the Maghotsava came again, and he gave a lecture at the Town Hall on the subject "Our Faith and Experiences," in which too he spoke at length of the beauty of the Hindu religion.