Paragraph 21
ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি ১৭/১৮ বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে—বিদ্যাসাগরের কাছে পড়াশুনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি; ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, “মা! এ-ছেলের বড় সংসারাসক্তি! তোমার অবিদ্যার সংসার! এ অবিদ্যার ছেলে!”
In plain words
Still in ecstasy, the Master sits down on the bench. A boy of seventeen or eighteen is sitting on it; he has come to ask Vidyasagar for help with his studies. The Master is in ecstasy, with a seer's insight, and has read everything in the boy's heart. He moves a little away from him and says in ecstasy: "Mother! This boy is badly attached to the world! It is Your world of ignorance! This is a boy of ignorance!"