Paragraph 23

Paragraph 23

বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল, হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, “ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না।” ঠাকুর একটি ভক্তছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসে ছিল। ঠাকুর বলিলেন, “এ-ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গুনদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়!”

In plain words

Vidyasagar, all in a bustle, sent someone for water and asked M., "If we bring some refreshments, will he eat them?" "Please do, sir," said M. Vidyasagar went in himself in a hurry and brought some sweets. "These have come from Burdwan," he said. The Master was given some to eat, and Hazra and Bhavanath had some too. When they came to give some to M., Vidyasagar said, "He is a son of the house. We need not trouble about him." The Master was telling Vidyasagar about a young devotee who was sitting there in front of him. "This boy is truly good," the Master said, "and he has real substance within, like the river Phalgu: sand on top, but dig a little and you see water flowing underneath!"