Paragraph 40

Paragraph 40

ধর্ম-বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, “আপনার হিন্দুদর্শন কিরূপ লাগে?” তিনি বলিয়াছিলেন, “আমার তো বোধ হয়, ওরা যা বুঝতে গেছে, বুঝাতে পারে নাই।” হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাঙলায় যে-সকল পত্র লিখিতেন, তাহাতে ‘শ্রীশ্রীহরিশরণম্‌’ ভগবানের এই বন্দনা আগে করিতেন।

In plain words

Vidyasagar taught no one about religion. He had read the books of philosophy. M. once asked him, "How do you like the Hindu philosophies?" He had said, "It seems to me they failed to explain what they set out to understand." He performed all the religious rites a Hindu performs, the sraddha and the rest; he wore the sacred thread; and the letters he wrote in Bengali he began with the salutation to the Lord, "Sri Sri Harisharanam."