Paragraph 56

Paragraph 56

“তবে বেদে, পুরাণে যা বলেছে—সে কিরকম বলা জান? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে,—‘ও! কি দেখলুম! কি হিল্লোল কল্লোল!’ ব্রহ্মের কথাও সেইরকম। বেদে আছে—তিনি আনন্দস্বরূপ—সচ্চিদানন্দ। শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে—তাঁরা এ-সাগরে নামেন নাই। এ-সাগরে নামলে আর ফিরবার জো নাই।

In plain words

"Then do you know how the Vedas and Puranas speak of it? When a man has seen the ocean and someone asks him what it was like, he gapes and says, 'Oh! What I saw! What waves, what a roar!' Talk about Brahman is like that. The Vedas say He is Bliss itself, Satchidananda. Sukadeva and others stood at the edge of this Brahman-ocean; they saw it and touched it. According to one view they never went into this ocean, for whoever goes into it can never come back.