Paragraph 60
শ্রীরামকৃষ্ণ (বিদ্যাসাগরাদির প্রতি)—শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার ‘আমি’ রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয়, ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোন শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে, তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে, তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়।
In plain words
Sri Ramakrishna, to Vidyasagar and the others: Sankaracharya kept the "I of knowledge" in order to teach men. When a man sees Brahman he becomes silent. Reasoning goes on only so long as he has not seen. Ghee sizzles only so long as it is unboiled; boiled ghee makes no sound. But when raw luchi is dropped into the boiled ghee, it sizzles once more, and when the luchi is cooked it falls silent again. In the same way the man in samadhi comes down again to teach men, and speaks again.