Paragraph 75
শ্রীরামকৃষ্ণ—তিনি বিভুরূপে সর্বভূতে আছেন। পিঁপড়েতে পর্যন্ত। কিন্তু শক্তিবিশেষ। তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? (হাস্য) তোমার দয়া, তোমার বিদ্যা আছে—অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ-কথা মানো কি না? [বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন।]
In plain words
Sri Ramakrishna: "As the all-pervading One He is in every being, down to the ant. But there are differences in the manifestation of His power. Otherwise why does one man put ten to flight, while another runs away from one? And if it were not so, why should all men honour you? Have two horns sprouted on your head?" There was laughter. "It is because your compassion and your learning go beyond other men's that people honour you and come to see you. Do you accept that or not?" Vidyasagar was smiling gently.