Song 98

কে জানে কালী কেমন?ষড় দর্শনে না পায় দরশন । ।মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন ।কালী পদ্মবনে হংস-সনে, হংসীরূপে করে রমণ । ।আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন ।তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন । ।মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন ।মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন । ।প্রসাদ ভাষে লোকে হাসে, সন্তরণে সিন্ধু-তরণ ।আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন । ।

In plain words

Who knows what Kali is? The six darsanas cannot see Her. In muladhara and sahasrara the yogi ever contemplates Her. In the lotus wood with the swan She sports as the swan's mate. She is the Self of the Self-delighting; like the Pranava She is the proof. She dwells in every vessel, as She who is all will may will. The universe is a pot in the Mother's womb; can you tell how vast it is? Mahakala alone knows Kali's secret; who else knows Her so? Prasad says, and men laugh: he would cross the ocean by swimming! My mind has understood, my heart has not: the dwarf would catch the moon.