Paragraph 101
“বিশ্বাস আর ভক্তি চাই—বিশ্বাসের কত জোর শুন: একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও। তাহলে নির্বিঘ্নে চলে যাবে; জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না; খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর! খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে, জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি? এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে, যে শুধু ‘রাম’ নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এঃ, এই জিনিস! ভাবাও যা, অমনি ডুবে যাওয়া।
In plain words
"What is needed is faith and devotion. Hear how strong faith is. A man was going to cross the sea from Lanka. Vibhishana told him, 'Knot this into the end of your cloth, and you will get across unhindered, walking over the waves. Only do not untie it to look, or you will go under.' Off the man went over the sea, quite at his ease. That is the power of faith! When he had gone some way he began to wonder, 'What can Vibhishana have tied up for me, that I am able to walk on water?' So he untied the corner of his cloth and looked, and found nothing but a leaf bearing Rama's name. 'Pooh! Is that all?' he thought, and the moment he thought it he sank.