Song 110

মন কি তত্ত্ব কর তাঁরে, যেন উন্মত্ত আঁধার ঘরে ।সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত, অভাবে কি ধরতে পারে । ।অগ্রে শশী বশীভূত কর তব শক্তি-সারে ।ওরে কোঠার ভিতর চোর-কুঠরি, ভোর হলে সে লুকাবে রে । ।ষড় দর্শনে না পায় দরশন, আগম-নিগম তন্ত্রসারে ।সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে । ।সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ-যুগান্তরে ।হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে । ।প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে ।সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠোরে । ।

In plain words

O mind, why do you search for Her, like a madman in a dark room? She is grasped by feeling; without feeling, can anyone hold Her? First bring the moon under your sway by the power within you. O, there is a secret chamber within the house; at daybreak she will hide. The six darsanas cannot see Her, nor the Agamas and Nigamas and Tantras. She delights in the nectar of devotion, and dwells in bliss within the heart. For that feeling the great yogis practise yoga age after age. When feeling dawns, She draws the soul as the magnet draws iron. Prasad says: She whom I seek as my Mother, Must I break the pot in the market place? Mind, can you not take a hint?