Paragraph 112
গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন! হাত অঞ্জলিবদ্ধ। দেহ উন্নত ও স্থির! নেত্রদ্বয় স্পন্দহীন! সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া একদৃষ্টে দেখিতেছেন।
In plain words
In the midst of the song the Master has entered samadhi! Palms joined, body upright and motionless, his eyes unmoving. He sits on the bench facing west, his legs hanging down. Everyone is craning forward to watch this wonderful state. The pandit Vidyasagar too sits hushed, gazing at him.