Paragraph 124
“কিন্তু যত তাঁর উপর ভক্তি ভালবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ, পেটে যখন ছেলে হয়—শাশুড়ী তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ী কর্ম কমায়। দশমাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোন হানি হয়, প্রসবের কোন ব্যাঘাত হয়। (হাস্য) তুমি যে-সব কর্ম করছ এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালবাসা আসবে। ভালবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন; যিনি চন্দ্র-সূর্য করেছেন, যিনি মা-বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু-ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে-লোক কামনাশূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে।”
In plain words
"But the more devotion and love for Him you have, the less your work will become. When a young wife of the house is carrying a child, the mother-in-law lightens her duties. The more the months advance, the less work the mother-in-law gives her. In the tenth month she lets her do no work at all, lest some harm come to the child or something go wrong at the birth." There was laughter. "The works you are doing benefit yourself. If you can work without desire, your heart will be purified and love of God will come to you. And once love comes, you will be able to reach Him. Man does no good to the world; He alone does it: He who made the sun and moon, He who is the love of father and mother, the compassion in the great, and the devotion in holy men and devotees. Whoever works without desire will do good to himself."