Paragraph 131
সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগ্বাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে; নয়টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন।
In plain words
Everyone listens to these words in silent wonder. It is as if the goddess of speech herself had come down upon Sri Ramakrishna's tongue and were speaking, with Vidyasagar as the occasion, for the good of all beings. Night is coming on; it is nine o'clock. The Master will now take his leave.