Paragraph 6

Paragraph 6

ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তসঙ্গে বসিয়া আছেন। রাম, মনোমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাঁহার পাদমূলে বসিয়াছিলেন।

In plain words

On the south verandah of his own room the Master sits among the devotees; Ram, Manomohan, Surendra, Rakhal, Bhavanath and M. are among the many who have come. Kedar has held a festival today, and the whole day is passing in joy. Ram had brought a master musician, an ustad, and he has sung. During the singing the Master had gone into samadhi and sat on the small cot in his room, with M. and the other devotees seated at his feet.