Paragraph 8
ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়। তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম কচ্ছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন। মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ—সবই করতে হয়।
In plain words
As he talks the Master is explaining samadhi. "When a man attains Satchidananda," he says, "samadhi comes, and then work drops away of itself. I am repeating the ustad's name when the ustad himself walks in: what need is there then to go on saying his name? How long does the bee go on buzzing? Only until it settles on a flower. But for a spiritual aspirant, giving up work will not do. Worship, japa, meditation, the evening devotions, amulets and the like, pilgrimage: he must do all of these.