Paragraph 18
“আমি রাজসিক ভাবের আরোপ করতাম—ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব। সাচ্চা জরির পোশাক পরলাম—এরা (মথুরবাবু) আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন এর নাম সাচ্চা জরির পোশাক! তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। আর ভাল লাগল না। বললাম, মন, এরই নাম শাল—এরই নাম আংটি! এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া! সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই।”
In plain words
"I used to put on a rajasic mood, in order to renounce it. I once had a wish to wear a suit of real gold brocade, wear a ring and smoke a hookah through a long pipe. I put on the brocade suit; they, that is Mathur Babu, had it brought for me. After a while I said to my mind: 'Mind, this is what they call a suit of real brocade!' Then I took it all off and threw it away; I had no more liking for it. I said: 'Mind, this is what they call a shawl! This is what they call a ring! This is what they call smoking a hookah through a long pipe!' Once I had thrown it all away, the wish never came up in my mind again."