Paragraph 24

Paragraph 24

সন্ধ্যা হইল। ফরাশ ৺কালীমন্দিরে ও ৺রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে। একপার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখঘণ্টা বাজিয়া উঠিল। ৺কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো।

In plain words

Evening has come. The temple servant has lit the lamps in the shrine of Kali, in the temple of Radhakanta and in the other rooms. The Master sits on his small cot, meditating on the Mother of the Universe, and then repeating the name of God. Incense has been burnt in the room, and in one corner a lamp is burning on its stand. After a while the conches and bells sound out: the arati is going on at the Kali temple. The moon is ten days old, and her light is everywhere.